ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে
  • আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২৫ সময়
  • আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২৫ সময়
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার ছবি : সংগৃহীত

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে বাহিনীটি।


রোববার (১৪ ডিসেম্বর) এক খুদে বার্তায় এই তথ্য জানায় পুলিশ।


এদিকে, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে শনাক্ত করার দাবি করেছে ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট।


সংবাদমাধ্যমটি জানায়, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালকের নাম আলমগীর হোসেন। তার ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। তিনি তার ফেসবুক পোস্টের জিওট্যাগে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার 'সুনিবিড় হাউজিং'-এর নাম নিয়মিত ব্যবহার করতেন।


দ্য ডিসেন্ট আরও জানায়, আলমগীরের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা তিনি ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, গত ৫ ডিসেম্বর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় তিনি উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ