ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি পাকিস্তানের অভিযানে ভারতপন্থী ৮ সন্ত্রাসী নিহত দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক, ৬ কোটি বাটন ফোনের কী হবে

ওসমান হাদিকে গুলি: পূর্বাঞ্চল সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দেশত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহন
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
ওসমান হাদিকে গুলি: পূর্বাঞ্চল সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি ছবি : সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দেশত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসামি সনাক্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ও পূর্বাঞ্চল সীমান্তের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা এলাকায় সতর্কাবস্থায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


শনিবার (১৩ ডিসেম্বর) জানা যায়, শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীরা দেশত্যাগ রোধে পূর্বাঞ্চল সীমান্তের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) সর্বোচ্চ সতর্কাবস্থায় তল্লাশী অভিযান ও নজরদারী বৃদ্ধি করেছে।


গতকাল শুক্রবার দুপুরে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এদিন রাতেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হামলাকারীদের দেশত্যাগ রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা গ্রহণে কঠোর নির্দেশনা দেন।


বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস  বলেছেন, ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে, সীমান্তে এখনই সর্বোচ্চ তদারকি নিশ্চিত করতে হবে। হাদির ওপর হামলাকে তিনি গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত হিসেবে উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের গ্রেফতারেরও নির্দেশ দেন।


আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ ওসি আব্দুস সাত্তার যুগান্তরকে বলেন, গত বছর ৫ আগস্টের পর থেকেই আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে খুবই সতর্কতার সঙ্গে পাসপোর্টধারী যাত্রীদের যাচাই-বাছাই করে পারাপার করা হচ্ছে। এ পথে কোনো অপরাধীই যেন দেশ ত্যাগ করতে না পারে ইমিগ্রেশন পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, ঢাকায় ঘটে যাওয়া নাশকতা কার্যকলাপে জড়িত কোন সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা ও অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় যেকোনো অপরিচিত লোকসমাগম এবং যানবাহন সমূহ তল্লাশীর মাধ্যমে অপরধীদের সনাক্ত করার কার্যক্রম চলছে বলেও তিনি জানিয়েছেন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল