ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

ওসমান হাদিকে গুলি: পূর্বাঞ্চল সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দেশত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহন
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
ওসমান হাদিকে গুলি: পূর্বাঞ্চল সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি ছবি : সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দেশত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসামি সনাক্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ও পূর্বাঞ্চল সীমান্তের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা এলাকায় সতর্কাবস্থায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


শনিবার (১৩ ডিসেম্বর) জানা যায়, শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীরা দেশত্যাগ রোধে পূর্বাঞ্চল সীমান্তের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) সর্বোচ্চ সতর্কাবস্থায় তল্লাশী অভিযান ও নজরদারী বৃদ্ধি করেছে।


গতকাল শুক্রবার দুপুরে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এদিন রাতেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হামলাকারীদের দেশত্যাগ রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা গ্রহণে কঠোর নির্দেশনা দেন।


বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস  বলেছেন, ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে, সীমান্তে এখনই সর্বোচ্চ তদারকি নিশ্চিত করতে হবে। হাদির ওপর হামলাকে তিনি গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত হিসেবে উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের গ্রেফতারেরও নির্দেশ দেন।


আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ ওসি আব্দুস সাত্তার যুগান্তরকে বলেন, গত বছর ৫ আগস্টের পর থেকেই আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে খুবই সতর্কতার সঙ্গে পাসপোর্টধারী যাত্রীদের যাচাই-বাছাই করে পারাপার করা হচ্ছে। এ পথে কোনো অপরাধীই যেন দেশ ত্যাগ করতে না পারে ইমিগ্রেশন পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, ঢাকায় ঘটে যাওয়া নাশকতা কার্যকলাপে জড়িত কোন সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা ও অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় যেকোনো অপরিচিত লোকসমাগম এবং যানবাহন সমূহ তল্লাশীর মাধ্যমে অপরধীদের সনাক্ত করার কার্যক্রম চলছে বলেও তিনি জানিয়েছেন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার