ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

আমাদের চোখের অশ্রু দেখেছেন, ভেতরের বারুদ দেখেননি

গেল ৫৪ বছরে বাংলাদেশ একটা ওসমান হাদিকেই উপহার দিতে পারছে। আপনি চাইলেও, আমি চাইলেও ওসমান হাদি হইতে পারব
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
আমাদের চোখের অশ্রু দেখেছেন, ভেতরের বারুদ দেখেননি ছবি : সংগৃহীত

গেল ৫৪ বছরে বাংলাদেশ একটা ওসমান হাদিকেই উপহার দিতে পারছে। আপনি চাইলেও, আমি চাইলেও ওসমান হাদি হইতে পারব না। বলেছেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 


হাদি গুলিবিদ্ধের ঘটনায় শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি।


হাসনাত বলেন, ৮০ বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার ওসমান হাদির মতো দুই মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের। 


গুলি হাদির মাথা ফুটো করে যায়নি উল্লেখ করে তিনি বলেন, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটো করে গেছে।


ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, আমাদের চোখে শুধু অশ্রু দেখছেন, কিন্তু ভেতরে যে বারুদ এইটা কিন্তু আপনারা এখনও দেখেননি। এটা দেখার সাহস করবেন না কেউ।


রাজনৈতিক দলগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ৫ আগস্টের পর কেউ কালচারাল ফ্যাসিইজমকে অ্যাড্রেস করতে পারেননি। দেশে শুধু একটা মানুষ এ কাজটি পেরেছিল। যার প্রতিদানও এখন সেই মানুষটিকে দিতে হচ্ছে। দলগুলোকে ইঙ্গিত করে তিনি বলেন, 'আপনারা যে সুশীলকতা দেখিয়েছেন, তার প্রতিদান দিতে হচ্ছে আমার ভাইকে'।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, হাদি এক অসাধারণ কাজ শুরু করেছে। ফ্যাসিইজমকে মোকাবেলা করতে সে একটা কালচারাল সেন্টার চালু করেছে। বিভিন্ন জায়গা থেকে সে বই সংগ্রহ করতো সেই সেন্টারের জন্য। হাদি সুস্থ না হওয়া পর্যন্ত সেই সেন্টারের দায়িত্ব নিজে নেওয়ার ঘোষণা দেন তিনি।


সমাবেশে বক্তারা,  নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার দাবি জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা