ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বশিকপুর
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৪৮ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৪৮ সময়
লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১৮টি মামলা রয়েছে।


গ্রেপ্তার পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে।

সেনাবাহিনী জানায়, সদর উপজেলা ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৪টি দেশীয় এলজি, ৬ রাউন্ড রিভলবার কার্তুজ ও ১০ রাউন্ড এলজির কার্তুজ জব্দ করা হয়।


এ সময় বাসায় থাকা আরো তিনজন পালিয়ে যায়। তারা হলো— বিরাহীমপুর গ্রামের জোবায়ের হোসেন শান্ত, ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে বলে জানা যায়।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।


আরো ৩ জন সন্ত্রাসী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা