ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এক যুবক। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাস্ক
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৮ সময়
নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এক যুবক। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাস্ক পরিহিত ওই যুবক দেওয়াল টপকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়ে দ্রুত বেরিয়ে যায়। ঘটনাটি ঘটে শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে।


সিসিটিভি ফুটেজ অনুযায়ী, যুবকটি গেইটের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে ঢোকে।


কিছুক্ষণ পরই ভেতর থেকে আগুনের শিখা দেখা যায়। এরপর সে আবার দেয়াল টপকে পালিয়ে যায়।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, ওই যুবক জানালার কাঁচ ভেঙে বা খুলে ভেতরে পেট্রল ঢেলে আগুন লাগায়। এসময় কার্যালয়ের দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন।


আগুনের বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার করলে যুবকটি পালিয়ে যায়। অগ্নিকাণ্ডে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এ ছাড়া একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।

তিনি আরো জানান, খবর পেয়ে তিনি ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ ঘটনাস্থলে আসেন। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন।


জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, ‘আগুনে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ক্ষতি এড়ানো গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, নির্বাচন কার্যালয়গুলোর নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ