ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

কোহলিকে ছাড়িয়ে গুগল সার্চে শীর্ষে সূর্যবংশী, কী বললেন ১৪ বছরের বিস্ময়বালক

ভারতের উদীয়মান ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী এখন শুধু মাঠেই নয়, জনপ্রিয়তার শীর্ষেও। ২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়
কোহলিকে ছাড়িয়ে গুগল সার্চে শীর্ষে সূর্যবংশী, কী বললেন ১৪ বছরের বিস্ময়বালক ছবি : সংগৃহীত

ভারতের উদীয়মান ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী এখন শুধু মাঠেই নয়, জনপ্রিয়তার শীর্ষেও। ২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া ভারতীয় ব্যক্তিত্ব হিসেবে উঠে এসেছেন ১৪ বছর বয়সী এই কিশোর ক্রিকেটার। তালিকায় তিনি ছাড়িয়ে গেছেন বিরাট কোহলির মতো তারকাকেও।


শুক্রবার দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতের গ্রুপ ‘এ’ ম্যাচে ব্যাট হাতে রীতিমতো ইতিহাস গড়েন সূর্যবংশী।


মাত্র ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

ম্যাচ শেষে সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে তাকে তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করা হয়। গুগলের তথ্য অনুযায়ী, গত এক বছরে তিনি ভারতের সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তি এবং বিশ্বব্যাপী সার্চের তালিকায় তার অবস্থান ষষ্ঠ।


এই প্রসঙ্গে বৈভব সূর্যবংশী জানান, খ্যাতি বা আলোচনার চেয়ে তার কাছে খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


তিনি বলেন, ‘আমি এসব বিষয়ে খুব বেশি মন দিই না। আমার ফোকাস থাকে নিজের খেলায়। হ্যাঁ, এসব শুনতে ভালো লাগে, আনন্দও পাই। কিন্তু এরপর সামনে এগিয়ে যাওয়াই আমার কাজ।


গতকাল বৈভবের ইনিংসটি ছিল ৯টি চার ও ১৪টি ছক্কায় সাজানো, যা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। তার এই ১৭১ রান যুব ওয়ানডেতে কোনো ভারতীয় ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৭৭ রান করেছিলেন আম্বাতি রাইডু।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস