ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন আনাসকে ধর্ম উপদেষ্টার অভিনন্দন

হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী আনাস বিন আতিক বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১০ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১০ সময়
কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন আনাসকে ধর্ম উপদেষ্টার অভিনন্দন ছবি : সংগৃহীত

হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী আনাস বিন আতিক বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। ধর্ম উপদেষ্টা বিশ্ব বিজয়ী এ হাফেজের অভূতপূর্ব অর্জনের জন্য শুভেচ্ছাও জানান।


আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানানো হয়।


একই সঙ্গে ধর্মসচিব মো. কামাল উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আ. ছালাম খানও আনাসকে অভিনন্দন জানিয়েছেন।


গত ৬ থেকে ১০ ডিসেম্বর  মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক (১৪) প্রথম স্থান অধিকার করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 


এই প্রতিযোগিতায় মিশরের প্রতিযোগীদের পাশাপাশি বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রথম স্থান অর্জন করায় আনাসকে ৬ লাখ মিশরীয় পাউন্ড (প্রায় ১৭ লাখ) ও সনদপত্র প্রদান করা হয়।


এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য হাফেজ আনাস বিন আতিককে গত ৭ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ কর্তৃক অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মাধ্যমে নির্বাচিত করা হয়।


আনাস বিন আতিক ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আতিকুর রহমান ও নাছিমা রহমান দম্পতির সন্তান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ