ঢাকা | |
সংবাদ শিরোনাম :
খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী

নৌ পুলিশের ৭ দিনের অভিযানে তিন কোটি মিটার অবৈধ জাল জব্দ

দেশের মৎস্যসম্পদ সুরক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত সাত দিনব্যাপী
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫ সময়
নৌ পুলিশের ৭ দিনের অভিযানে তিন কোটি মিটার অবৈধ জাল জব্দ ছবি : সংগৃহীত

দেশের মৎস্যসম্পদ সুরক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত সাত দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, পোনা ও জেলিযুক্ত চিংড়ি জব্দসহ মোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 


এ সময় দেশের বিভিন্ন নদী ও জলাশয়ে অভিযান চালিয়ে ৩ কোটি ৬ লাখ ১৯ হাজার ৯৬৫ মিটার অবৈধ ও নিষিদ্ধঘোষিত জাল জব্দ করা হয়। 


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌ পুলিশ সদর দপ্তর এ তথ্য জানায়। নৌ পুলিশ জানায়, আটক ও অবৈধ জাল জব্দের পাশাপাশি ৩ হাজার ৯৯০ কেজি মাছ, ২০ কেজি পাঙ্গাশ মাছের পোনা এবং ৩৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া মাছের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত ১৮৬টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে। অভিযান চলাকালে বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৯০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ১টি ড্রেজার জব্দ করা হয়েছে।


এ সময় মোট ৯১টি মামলা দায়ের করা হয।


যার মধ্যে রয়েছে ৬২টি মৎস্য আইনে, ২০টি বেপরোয়া গতি আইনে, ৪টি অপমৃত‚ মামলা, চুরি ও ডাকাতির একটি করে ও  দুইটি চাঁদাবাজি মামলা। এর বাইরে অভিযানে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নৌ পুলিশ জানিয়েছে।

নৌ পুলিশ আরো জানায়, জব্দ করা সব অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয় এবং অন্যান্য মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।


নৌ পুলিশের দাবি, এ ধরনের নিয়মিত অভিযান মৎস্যসম্পদ রক্ষা, নদীর পরিবেশ উন্নয়ন এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা