ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ড.
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন ছবি : সংগৃহীত

বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সচিবালয়টি উদ্বোধন করেন।


উদ্বোধন শেষে প্রধান বিচারপতি বলেন, সাংবিধানিক ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের হাতে। এই সচিবালয়ের কার্যক্রম সব সময় যাতে চলমান থাকে সেজন্য আগামী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।


এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এখন আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগকে কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না।


এর আগে, গত ৩০ নভেম্বর পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে ২৫ বছর পর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হয়। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়।


সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আপাতত সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন–৪ এর দুটি কক্ষ নিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরইমধ্যে প্রধান বিচারপতি আট সদস্যবিশিষ্ট একটি ‘পরিকল্পনা ও উন্নয়ন’ কমিটি ও পদ সৃজন কমিটি গঠন করেছেন। এছাড়া গত ৭ ডিসেম্বর সচিবালয়ের কার্যক্রমের জন্য ৪৮৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা