ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

টাকা চুরিকে কেন্দ্র করেই মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা: ডিএমপি

টাকার চুরি নিয়ে কথাকাটি এবং ক্ষোভের জেরে মোহাম্মদপুরে মা-মেয়েকে গৃহকর্মী আয়েশা হত্যা করে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২ সময়
টাকা চুরিকে কেন্দ্র করেই মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা: ডিএমপি ছবি : সংগৃহীত

টাকার চুরি নিয়ে কথাকাটি এবং ক্ষোভের জেরে মোহাম্মদপুরে মা-মেয়েকে গৃহকর্মী আয়েশা হত্যা করে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।


নজরুল ইসলাম বলেন, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২ হাজার টাকা চুরি করে। বিষয়টি নিয়ে লায়লা আফরোজের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে পুলিশে দিতে চাইলে তাদের হত্যা করে আয়েশা। হত্যার পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে স্কুলড্রেস পড়ে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরি করেছিলো আয়েশা।


এর আগে, গতকাল রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, হত্যার পর তার স্বামী রাব্বীকে বিষয়টি জানায় আয়েশা। পরে তার স্বামী তাকে পালাতে সহায়তা করে।


প্রসঙ্গত, গত সোমবার সকালে শাহজাহান রোডের একটি আবাসিক ভবন থেকে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন ছিল গৃহকর্মী আয়েশা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন সকাল ৭টা ৫২ মিনিটে বোরকা পরে বাসায় ঢোকে সে। আর সাড়ে ৯টার নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে সে বের হয়ে যায়। এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা