ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

রাজশাহীতে গভীর নলকূপে শিশু, ২০ ঘণ্টায়ও সম্ভব হয়নি উদ্ধার

রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফুট ভেতরে পড়ে যাওয়ার ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও দুই বছরের শিশু সাজিদকে
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:১২ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:১২ সময়
রাজশাহীতে গভীর নলকূপে শিশু, ২০ ঘণ্টায়ও সম্ভব হয়নি উদ্ধার ছবি : সংগৃহীত

রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফুট ভেতরে পড়ে যাওয়ার ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩৫ ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, ৩৫ ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে।


এর আগে, গতকাল বুধবার দুপুর একটার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে দুপুর পৌনে ২টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।


কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এছাড়া, এস্কেভেটর মেশিন দিয়ে রাতভর চলে মাটি খননের কাজ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’