ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

দুর্নীতির লাগাম টানতে মেগা প্রজেক্টে যাবে না বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি। দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। তাই মেগা
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
দুর্নীতির লাগাম টানতে মেগা প্রজেক্টে যাবে না বিএনপি: তারেক রহমান ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি। দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। তাই মেগা প্রজেক্টে যাবে না বিএনপি। শিক্ষা,স্বাস্থ্য, সামাজিক উন্নয়নে রাষ্ট্রের অর্থ খরচ করা ইচ্ছে বিএনপির।


বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশনে বিএনপির 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষকম এক কর্মসূচিতে এই কথা বলেন তিনি।


তারেক রহমান বলেন, স্বৈরাচারের পুরো সময়টায় শুধু রাজনৈতিক কর্মীরাই নয়, সাধারণ মানুষের মানবাধিকারও হরণ করা হয়েছিল। লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতন,হত্যা,গুমের শিকার হয়েছিল। দেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি দেখতে চায়না বিএনপি। তিনি আরও বলেন, অন্য দল ও ব্যক্তির রাজনৈতিক আদর্শ উপস্থাপনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।


তিন আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে চাই। এ সময় শিক্ষার জন্য বিএনপি সরকারের গৃহীত উদ্যোগের সুফল বাংলাদেশ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ