ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ভোটের তফসিল আসছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১৮ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১৮ সময়
ভোটের তফসিল আসছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন।


নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।


এ সময় তিনি বলেন, সিইসি তার ভাষণে নির্বাচনের সব বিষয়ে জানাবেন। এখন পর্যন্ত ৩০০ আসনে নির্বাচন আয়োজনে তফসিল দেয়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।


উল্লেখ্য, সীমানা নির্ধারণ নিয়ে জটিলতায় বাগেরহাট ও গাজীপুরের দুইটি আসন নিয়ে আদালতে গিয়েছে বিক্ষুব্ধ পক্ষ। এ নিয়ে আদালতের আদেশ পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব।


এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সিইসির সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।


বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন সিইসি। তা জেনে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত সাহায্য দরকার সব সহায়তা করবেন বলে জানিয়েছেন।


রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে বৈঠকে বসেন কমিশনাররা। তারপরই ইসি সচিব জানালেন, আগামীকালই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা বাজতে যাচ্ছে।


তফসিল ঘোষণার লক্ষ্যে সিইসির ভাষণ রেকর্ড করতে আজ বিকেল ৪টায় ইসিতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ডাকা হয়। রেকডকৃত এই ভাষণের প্রচার হবে কাল সন্ধ্যায়।


এতদিন ধরে রেওয়াজ ছিল, যেদিনই ভাষণ রেকর্ড করা হয় এবং রাষ্ট্রপতির সঙ্গে ইসি সাক্ষাৎ করে, সেদিনই তফসিল দেয়া হয়। তবে এবার ব্যতিক্রম দেখলো দেশের মানুষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ