ঢাকা | |

নারীদের সম্মানহানি আমাদের মূল্যবোধের ওপর বড় আঘাত: জামায়াত আমির

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমতের প্রতি আক্রমণ, নারীদের সম্মানহানি এবং প্রযুক্তি বা এআই-এর অপব্যবহারের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১৭ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১৭ সময়
নারীদের সম্মানহানি আমাদের মূল্যবোধের ওপর বড় আঘাত: জামায়াত আমির ছবি : সংগৃহীত

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমতের প্রতি আক্রমণ, নারীদের সম্মানহানি এবং প্রযুক্তি বা এআই-এর অপব্যবহারের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ ধরনের প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে কেউ যখন ধর্মীয় পরিচয় বহন করে এমন অশালীনতায় লিপ্ত হন, তা আমাদের মূল্যবোধের ওপর বড় আঘাত।


বুধবার (১০ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এমন মন্তব্য করেন তিনি। 


জামায়াত আমির বলেন, রাজনৈতিক মতপার্থক্য মানেই শত্রুতা নয়। ইসলাম আমাদের শিখিয়েছে— মুমিন কখনও কটূক্তিকারী বা অভিশাপকারী হতে পারে না' (তিরমিজি)। পবিত্র কুরআনে আল্লাহ তা'য়ালা নির্দেশ দিয়েছেন মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলতে এবং একে অপরকে উপহাস না করতে। 


তিনি বলেন, ভিন্নমতকে যুক্তি ও ভদ্রতার সঙ্গে মোকাবেলা করাই প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য। গালিগালাজ বা চরিত্রহনন কোনো মুসলমানের— বা কোনো সভ্য নাগরিকের— হাতিয়ার হতে পারে না। 


স্ট্যটাসের শেষে তিনি অনলাইনেও ঈমান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান। প্রতিটি শব্দই মহান আল্লাহর কাছে সংরক্ষিত হচ্ছে বলেও হুঁশিয়ার করেন তিনি। বলেন, ঘৃণা নয়— যুক্তি ও শালীনতা দিয়ে সমাজ গড়ি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা