ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

টস জিতে ব্যাটিংয়ের আফগানিস্তান

দিল্লিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন হাশমতউল্লাহ শাহিদি। ব্যাটিংয়ের সিদ্ধান্তের বিষয়ে আফগান অধিনায়ক বলেছেন, ‘আমরা ব্যাটিং করব।
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৩১ সময়
  • আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৩১ সময়
টস জিতে ব্যাটিংয়ের আফগানিস্তান ছবি : সংগৃহীত
দিল্লিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন হাশমতউল্লাহ শাহিদি। ব্যাটিংয়ের সিদ্ধান্তের বিষয়ে আফগান অধিনায়ক বলেছেন, ‘আমরা ব্যাটিং করব। কারণ ব্যাটিংয়ের জন্য উইকেটটি ভালো মনে হচ্ছে। প্রতিপক্ষকে আটকে দেওয়ার মতো আমাদের ভালো বোলিং আক্রমণ আছে'।

আফগানরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় খুশি হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কারণ তিনি চেয়েছিলেন পরে ব্যাটিং করতে। রোহিত বলেছেন, ‘আমরা পরে ব্যাটিং করতেই চেয়েছিলাম। গতকাল সন্ধ্যায় আমরা কিছুটা শিশির পড়তে দেখেছি। তাই মনে হয় না উইকেট খুব একটা পরিবর্তন হবে’।

ভারতের বিপক্ষে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে আফগানিস্তান। প্রতিপক্ষ পরিবর্তন না করলেও একাদশে পরিবর্তন এনেছে ভারত। রবিচন্দ্রণ অশ্বিনের জায়গায় পেসার শার্দূল ঠাকুরকে নিয়েছে।

ভারতের একাদশ:
রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।

আফগানিস্তানের একাদশ:  
হাশমতউল্লাহ শাহিদি, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’