ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪০ সময়
হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা ছবি : সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে অতীতের মতো কোনও সিন্ডিকেট কাজ করতে পারবে না। 


বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। 


তিনি জানান, ধর্ম মন্ত্রণালয়ের সবাই স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। অতীতে হাজিদের জিম্মি করার যে প্রবণতা ছিল, তা এখন শূন্যের কোঠায় নিয়ে আসা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ে তত্ববধায়নে হজিদের বাড়ি ভাড়াসহ সব কাজ সম্পন্ন করায় গত বছর সাড়ে আট কোটিরও অধিক টাকা হাজীদের ফেরত দেয়া হয়েছে। 


ধর্ম উপদেষ্টা বলেন, অ্যাজমা, হৃদরোগ ও ক্যান্সারেরর রোগীদের হজে যেতে বারণ করেছে সৌদি সরকার। তাই ধর্ম মন্ত্রণালয় এসব রোগীদের হজে যেতে দেবে না। কোনো চিকিৎসক এসব রোগীদের সুস্থ বলে সার্টিফিকেট প্রদান করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


বয়স্কদের হজে না যাওয়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, হজে অনেক পরিশ্রম হয়। যা বয়স্ক মানুষদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এ সময়, এছাড়া হজের সিন্ডিকেট ভেঙে দিয়ে সর্বোচ্চ কম খরচ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। 


ধর্ম উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে তিনি জেলার দুটি মডেল মসজিদ উদ্বোধন করেন। এসময় নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ