ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

মার্কিন মুসলিম অধিকার গ্রুপকে 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণা ফ্লোরিডা প্রশাসনের

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক আলোচিত মুসলিম অধিকার সংগঠন 'দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস' (সিএআইআর) -কে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে ফ্লোরিডা
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:২৫ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:২৫ সময়
মার্কিন মুসলিম অধিকার গ্রুপকে 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণা ফ্লোরিডা প্রশাসনের ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক আলোচিত মুসলিম অধিকার সংগঠন 'দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস' (সিএআইআর) -কে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে ফ্লোরিডা প্রশাসন। 


মঙ্গলবার (৯ ডিসেম্বর) হামাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এক নির্বাহী আদেশে সই করে সিএসিআর-কে বিদেশি সন্ত্রাসী তালিকাভুক্ত করেন রাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস। সম্প্রতি দ্বিতীয় রিপাবলিকান গভর্নর হিসেবে এ পদক্ষেপ নেন তিনি। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 


প্রাদেশিক সরকার এই সন্ত্রাসী তকমা দিলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার, কেয়ার বা মুসলিম ব্রাদারহুড- কোনোটিকেই ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেনি।


ওই আদেশে ফ্লোরিডার বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে, তারা যেন এসব সংগঠন বা যেসব ব্যক্তি এদের সহযোগিতা করেছেন, তাদের কোনো ধরনের চুক্তি, চাকরি কিংবা অর্থ বরাদ্দ না দেয়।


তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। তাদের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগের ওপর সিদ্ধান্তটি নেয়া হয়েছে। গত মাসে টেক্সাসেও সিএসিআর-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়।


উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত 'দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস' (সিএআইআর) -এর যুক্তরাষ্ট্রজুড়ে ২৫টি শাখা রয়েছে। গত মাসে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিলে ফেডারেল আদালতে মামলা করে তারা। এতে বলা হয়, এ ঘোষণা 'সংবিধান পরিপন্থি' এবং এর কোনো আইনি ভিত্তি নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ