ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ভারি বৃষ্টি ও বজ্রপাত

ভারি বৃষ্টি ও বজ্রপাতের কবলে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহরটিতে তুমুল বৃষ্টিপাতে তলিয়ে গেছে
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২০ সময়
সৌদি আরবের জেদ্দায় ভারি বৃষ্টি ও বজ্রপাত ছবি : সংগৃহীত

ভারি বৃষ্টি ও বজ্রপাতের কবলে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা। 


মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহরটিতে তুমুল বৃষ্টিপাতে তলিয়ে গেছে কয়েকটি এলাকার বিভিন্ন সড়ক ও স্থাপনা। পানিতে তলিয়েছে অনেক যানবাহনও। এতে চরম ভোগান্তিতে পড়ে জনজীবন। 


এক প্রতিবেদনে 'গালফ নিউজ' জানায়, প্রায় ৫ বছর পর এমন বৃষ্টিপাতের সাক্ষী হলো শহরটি। বৃষ্টি-বন্যার বেশকয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। 


এরই মধ্যে, জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 


অপরদিকে, সৌদি আরবের তাবুক এলাকায়ও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে সেখানে ভূমিধসে সড়কের মাঝখানে বিরাট গর্ত তৈরির ঘটনা ঘটেছে। বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। 


খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মানুষের নিরাপত্তার জন্য ওই এলাকায় রাস্তাটি বন্ধ করে দেয়া হয়। জরুরি উদ্ধারকারী দল ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানায়, এখন আর নতুন করে কোনো ধরনের ধসের ঝুঁকি নেই। তবে সাবধানতার জন্য সাধারণ মানুষকে ওই জায়গা থেকে দূরে থাকতে বলা হয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ