ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

এসএসএফ'র সাবেক ডিজির কাছে তারেক রহমানের দুঃখপ্রকাশ

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির সঙ্গে অতীতের একটি অনাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
এসএসএফ'র সাবেক ডিজির কাছে তারেক রহমানের দুঃখপ্রকাশ ছবি : সংগৃহীত

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির সঙ্গে অতীতের একটি অনাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের মতবিনিময় সভায় এই দুঃখ প্রকাশ করেন তিনি।


বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান বলেন, এটা একান্ত পার্সোনাল ব্যাপার। তারপরও আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি। রুমি সাহেব আম্মার (খালেদা জিয়া) সময় এসএসএফর ডিজি ছিলেন। তিনি এখানে উপস্থিত আছেন। রুমি সাহেব আপনার নিশ্চয় মনে আছে পুরান ঢাকা থেকে আমিন বাজারে একটা মিছিল হয়েছিল। সেই পুরা মিছিলটা আমিও হেঁটে এসেছিলাম। আম্মাও সেই মিছিলে ছিলেন।


তিনি আরও বলেন, সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল ছিল। আপনি আমাকে কোনোএকটা কিছু বলেছিলেন। এটার জন্য আমি খুবই দুঃখিত যে সেদিন আপনার সঙ্গে একটু রূঢ় ব্যবহার করেছিলাম। সবকিছু মিলে আমি খুবই দুঃখিত। অনেক দিন আপনাকে রিচ করার চেষ্টা করেছি জন্য। আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি। আজকে সুযোগ পেয়েছি। আই অ্যাম রিয়েলি সরি ফর দ্যাট।


জবাবে মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি বলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল রিমেম্বার ইট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ