ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

মানসম্পন্ন কন্টেন্ট নির্মিত হলে দেশের চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নেয়া আমার স্বপ্ন। সেই লক্ষ্য বাস্তবায়নের
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
মানসম্পন্ন কন্টেন্ট নির্মিত হলে দেশের চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে: তথ্য উপদেষ্টা ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নেয়া আমার স্বপ্ন। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য গুনগতমান সম্পন্ন কন্টেন্ট নির্মাণ করতে হবে। দেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধর‍তে পারলে নিজেরাই সম্মানিত হবো।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ ও সংস্কার হওয়া সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পটের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।


তথ্য উপদেষ্টা বলেন, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। তাই প্রতিটি বড় শহরে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। আগামীতে এফডিসির পরিবর্তে কবিরপুর ফিল্ম সিটিতে শ্যুটিং হবে। এফডিসির এই জায়গাটা গবেষণার জন্য থাকবে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন বলে আশা করছি। 


অনুদানের বিষয়ে মাহফুজ আলম বলেন, আমরা ভালো ছবিকে অনুদান দিবো। বাণিজ্যিক ও অবাণিজ্যিক কোনও ধারায় অনুদানকে বিভক্ত করতে চাই না। সব ভালো ছবিকেই অনুদান দেয়া হবে। স্ক্রিপ্টিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত চলচ্চিত্রকে একটা ইকো সিস্টেমে আনা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা