ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

রংপুর সীমান্তে বিজিবির একাধিক অভিযান, ৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

নভেম্বর মাসে উত্তর-পশ্চিম রিজিয়ন ব্যবস্থাপনায় রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত একাধিক অভিযানে প্রায় ৫ কোটি টাকার অধিক মাদক
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১৮ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১৮ সময়
রংপুর সীমান্তে বিজিবির একাধিক অভিযান, ৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ ছবি : সংগৃহীত

নভেম্বর মাসে উত্তর-পশ্চিম রিজিয়ন ব্যবস্থাপনায় রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত একাধিক অভিযানে প্রায় ৫ কোটি টাকার অধিক মাদক ও চোরাচালানকৃত মালপত্র অস্ত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় দিনাজপুর সেক্টরের সদর দপ্তরের অডিটরিয়াম হলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এ তথ্য জানান। এ সময় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জিটু অপারেশন অফিসার মেজর তানিম হাসান খান উপস্থিত ছিলেন। সেক্টর কমান্ডার জানান, বিভিন্ন অভিযানে ৯৬৬ বোতল ফেনসিডিল, ১০০০ বোতল বিদেশি মদ, ৩৪৬৯ পিস ইয়াবা ও ২২৮ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়।


একই সময়ে ৪৮ জনকে আটক করা হয়েছে। মানবপাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার কার্যক্রমে ৩টি ওয়ান শুটারগান ৬ রাউন্ড গুলি ও ২ দশমিক ৩০ কেজি গান পাউডার জব্দ করা হয়। চোরাচালান দমনে ভারতীয় প্রসাধনী, ওষুধ, খাদ্যসামগ্রী, শাড়ি, কম্বল, জিরা, চিনি, পেঁয়াজসহ বিপুল পরিমাণ পণ্য ২৫টি মোটরসাইকেল, ইজি বাইক, নৌকা ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।

একই সময়ে ১২৫ গরু, ১৩টি মহিষ, ২টি ছাগল আটক করা হয়।

তিনি আরো জানান, রিজিয়নের সীমান্ত এলাকায় নতুন ৬টি ক্যাম্প স্থাপন এবং লালমনিরহাটে চতুরবাড়ী বিওপি উদ্বোধন হয়েছে, যা নজরদারি বৃদ্ধি করেছে। নভেম্বর মাসে বিজিবি-বিএসএফের বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 


বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান দমন, মানবপাচার প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আগামী দিনগুলোতেও অভিযান জোরদার করা হবে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা