ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

আজকের দিনেই ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় ক্রোয়েশিয়া

'কাতার বিশ্বকাপ ২০২২'এ হট ফেভারিটের তকমা নিয়ে হেক্সা মিশন শুরু করেছিলো সেলেসাওরা। নিজেদের লক্ষ্য অটুট রেখে কোয়াটার ফাইনালে
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১৪ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১৪ সময়
আজকের দিনেই ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় ক্রোয়েশিয়া ছবি : সংগৃহীত

'কাতার বিশ্বকাপ ২০২২'এ হট ফেভারিটের তকমা নিয়ে হেক্সা মিশন শুরু করেছিলো সেলেসাওরা। নিজেদের লক্ষ্য অটুট রেখে কোয়াটার ফাইনালে প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিপক্ষে সেদিন মাঠে নামে ব্রাজিলিয়ান প্লেয়াররা। কিন্তু ব্রাজিলের স্বপ্ন ভেঙে যায় টাইব্রেকারে।


ম্যাচটির পুরো ৯০ মিনিট কোন দলই গোল করতে পারেননি। ব্রাজিল বেশ কয়েকবার আক্রমণ করেছিলো, কিন্তু ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের একের পর এক দুর্দান্ত সেভে দিশেহারা হয়ে পড়ে ব্রাজিল। 


এরপর অতিরিক্ত সময় ১০৫ মিনিটে নেইমারের ম্যাজিকে লিড নেয় ব্রাজিল। সমর্থকরা ধরেই নিয়েছিলেন, এটিই হয়তো ম্যাচ ডিসাইডার। কিন্তু ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে, অর্থাৎ ১১৬ মিনিটে বদলি ব্রুনো পেতকোভিচ ঘুরে দাঁড়িয়ে টানলেন সমতা।


এরপরই শুরু হয় নাটক! টাইব্রেকারে রদ্রিগোর স্পট-কিক রুখে দিলেন লিভাকোভিচ। এরপর মার্কিনিওসের নেয়া চতুর্থ শট পোস্টে লাগতেই মুখ ঢাকলেন নেইমার। গোটা স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। 


ধারাভাষ্যকার বলে উঠলেন, 'ব্রাজিল আর আউট! দ্য শক হ্যাজ হ্যাপেন!' 


হয়তো ধারাভাষ্যকার নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যে, ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে ব্রাজিলের দৌড়! 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা