ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

নির্বাচনে দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
নির্বাচনে দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন সিইসি। 


এ সময়, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। দেশের নির্বাচনি তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সাথে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে।


অপরদিকে, আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।


তিনি জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর আগে, আজ সকালে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেন সিইসি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা