আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। বুধবার (১১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে।
আফগানিস্তান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, কম্পনে ২০টা গ্রাম তছনছ হয়ে গেছে। ধূলিসাৎ হয়ে গেছে হাজার দুয়েক বাড়ি। আফগানিস্তান জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখপাত্র মোল্লা সাইক জানিয়েছেন, সোমবার পর্যন্ত ভূমিকম্পের কারণে সে দেশে ৪,০০০ জন মারা গিয়েছেন। আজকের ভূমিকম্পে প্রাণহানি হয়েছে কিনা তা এখনও অবধি জানা যায়নি।
আফগানিস্তানের প্রেসিডেন্ট মহম্মদ হাসান আখুন্দ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। ত্রাণ এবং উদ্ধারকাজের জন্য আফগান রেড ক্রিসেন্টকে দু’লক্ষ আমেরিকান ডলার সাহায্য দিয়েছে চিন। ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি ৬৬ লক্ষ টাকারও বেশি।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন