ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

কিউবায় সাবেক অর্থমন্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেজান্দ্রো গিলকে। সোমবার (৮ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের ট্রাইবুনালে দোষী সাব্যস্ত
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১৩ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১৩ সময়
কিউবায় সাবেক অর্থমন্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড ছবি : সংগৃহীত

যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেজান্দ্রো গিলকে। সোমবার (৮ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের ট্রাইবুনালে দোষী সাব্যস্ত হন তিনি। তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ছিলো। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। 


আদালতের বিবৃতিতে বলা হয়েছে, গুপ্তচরবৃত্তি এবং প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। পাশাপাশি বিদেশী কোম্পানি থেকে অর্থ গ্রহণ করেছেন এবং সম্পদ অধিগ্রহণকে বৈধ করার জন্য অন্যান্য সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। 


প্রাক্তন অর্থমন্ত্রী জিল এক সময় কিউবার রাষ্ট্রপতি মিগেল ডিয়াজ-কানেলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং ২০২১ সালে বড় ধরনের অর্থনৈতিক সংস্কার চালু করেছিলেন। তবে, এই সংস্কার কর্মকাণ্ড বেশিদিন স্থায়ী হয়নি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডিয়াজ-কানেলের দ্বারা বরখাস্ত হওয়ার পর জিলকে আর দেখা যায়নি।


আদালতের সিদ্ধান্ত কিউবায় উচ্চপর্যায়ের দুর্নীতি এবং রাষ্ট্রীয় নীতি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। সাবেক অর্থমন্ত্রীর আজীবন কারাদণ্ড কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটকে নতুনভাবে আলোচনার বিষয় করে তুলেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ