ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

যেসব কারণে গণনা হবে না পোস্টাল ব্যালটের ভোট

পোস্টাল ব্যালটে কোনও মার্ক না থাকলে বা একাধিক প্রতীকে টিকচিহ্ন থাকলে ব্যালট গণনা হবে না। আরপিও সংশোধন করে
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:২৩ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:২৩ সময়
যেসব কারণে গণনা হবে না পোস্টাল ব্যালটের ভোট ছবি : সংগৃহীত

পোস্টাল ব্যালটে কোনও মার্ক না থাকলে বা একাধিক প্রতীকে টিকচিহ্ন থাকলে ব্যালট গণনা হবে না। আরপিও সংশোধন করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 


এছাড়া প্রার্থীর পক্ষে গণনা থেকে বাদ দেয়ার আরও বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে  গেজেটে। যেখানে আদালতের রায়ে প্রার্থী তালিকায় পরিবর্তন এলে ওই আসনের জমা হওয়া পোস্টাল ব্যালটও গণনা করা হবে না। 


ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালট গণনায় নেওয়া হবে না। এছাড়া কোন নির্দিষ্ট নির্বাচনী এলাকা বা নির্বাচনী এলাকার প্রার্থীদের তালিকায় কোন পরিবর্তন প্রাসঙ্গিক সময়ে কোনও আদালত কর্তৃক করা হলেও ব্যালট গণনা থেকে বাদ দেয়া হবে বলে উল্লেখ করা হয় গেজেটে।


পোস্টাল ব্যালট পেপার কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে গণনা থেকে বাদ দেওয়া হবে যদি: (ক) কোনও প্রতীকের বিপরীতে কোনও টিক বা ক্রস চিহ্ন না দেওয়া হয়; অথবা (খ) একাধিক প্রতীকের বিপরীতে একটি টিক বা ক্রস চিহ্ন দেওয়া হয়; অথবা (গ) কোনও টিক বা ক্রস চিহ্ন এমনভাবে দেওয়া হয় যাতে যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত করা না যায় যে কোন প্রার্থীর পক্ষে ভোট দেওয়া হয়েছে; অথবা (ঘ) ৩৭ক অনুচ্ছেদের অধীনে গণনার আগে রিটার্নিং অফিসার কর্তৃক ডাক ব্যালট গ্রহণ না করা হয়; অথবা (ঙ) কোনও নির্দিষ্ট নির্বাচনী এলাকা বা নির্বাচনী এলাকার প্রার্থীদের তালিকায় কোনও পরিবর্তন প্রাসঙ্গিক সময়ে কোনও আদালত কর্তৃক করা হয়; অথবা (চ) ভোটার কর্তৃক কোনও ঘোষণা না দেওয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস