ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যার মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, জাতীয়
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৭ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৭ সময়
আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যার মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ। 


মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। 


এর আগে, ২১তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে ট্রাইব্যুনাল। 


প্রসিকিউশন বলছেন, হাসনাতের জবানবন্দির পর সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির পর মামলার সাক্ষ্যগ্রহণ অধ্যায় শেষ হবে। এ মামলায় ৩০ আসামির মধ্যে গ্রেফতার আছেন ৬ জন। তাদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। 


অপরদিকে, ট্রাইব্যুনাল-১ এ আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের পক্ষে শুনানি করছেন আসামিপক্ষ। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গ্রেফতার তিন সেনা কর্মকর্তাকে। এর আগে, গত ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস