ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

শীতে কাবু পঞ্চগড়, তাপমাত্রা আজও ১০ ডিগ্রির ঘরে

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে টানা চার দিন ধরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২ সময়
শীতে কাবু পঞ্চগড়, তাপমাত্রা আজও ১০ ডিগ্রির ঘরে ছবি : সংগৃহীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে টানা চার দিন ধরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। 


এদিকে শীতের তীব্রতায় কাবু পুরো জেলা।


সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাড়কাঁপানো ঠাণ্ডায়ও জীবিকার তাগিয়ে বাইরে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষের। রাস্তাঘাট, বাড়ির সামনে, চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ।

হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।  গতকাল সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন ছিল। গত রবি ও শনিবার ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে বিরাজ করছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া বিরাজ করায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরো জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস