ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে অপহৃত ৭ জন উদ্ধার, আটক তিন

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময়
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে অপহৃত ৭ জন উদ্ধার, আটক তিন

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় দেশীয় বন্দুকসহ তিন মানবপাচারকারীকে আটক করা হয়। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে মারিশবুনিয়া এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালান কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা।


এ সময় পাচারের জন্য অপহরণ করা ৭ ভুক্তভোগীকে উদ্ধার ও তিন মানবপাচারকারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ কয়েকটি পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের জন্য সেখানে নিয়ে আসে। পরে তাদের ভয় দেখিয়ে আটকে রাখে এবং নির্যাতন করে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করা হচ্ছিল।


টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সালাহউদ্দিন তানভীর জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথা আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মানবপাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা