ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মুলতবি

পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৪র্থ দিনের আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। আজ
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:০ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:০ সময়
পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মুলতবি ছবি : সংগৃহীত

পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৪র্থ দিনের আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। 


আজ সোমবার (৮ ডিসেম্বর) শুনানি করেন নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেনের আইনজীবী।


এর আগে, গতকাল পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে শুনানি করেন ড. বদিউল আলম মজুমদারের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। 


গত ১৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। 


অপরদিকে, গত ২ ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


এর আগে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ