ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

খালেদা জিয়ার জন্য মঙ্গলবার সকালে আসছে এয়ার অ্যাম্বুল্যান্স

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সটি
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৬ সময়
খালেদা জিয়ার জন্য মঙ্গলবার সকালে আসছে এয়ার অ্যাম্বুল্যান্স ছবি : সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সটি আগামীকাল মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুল্যান্স অবতরণ করবে। 


বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছানোর অনুমতি পেয়েছে। 


বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল গণমাধ্যমকে জানান, ‘বিমানটির মঙ্গলবার সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে।


বর্তমানে শিডিউল অনুযায়ী, এটি প্রায় ১৩ ঘণ্টা পর রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।’ 

তিনি জানান, তবে মেডিক্যাল টিমের মূল্যায়ন এবং রোগীর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে উড্ডয়নের সময়সূচি পরিবর্তিত হতে পারে। এই এয়ার অ্যাম্বুল্যান্সটি জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে আনা হচ্ছে। বিমানটি চার্টার করার ক্ষেত্রে কাতার সরকার পৃষ্ঠপোষকতা করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা