ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা হুথিদের হামলায় ইয়েমেনের ৮ সেনা নিহত উনি তারেক জিয়া না, উনি ‘আরেক জিয়া: বরগুনায় চিফ হুইপ নূরুল ইসলাম মণি

বিপিএলে ধারাভাষ্য দেবেন রমিজ-ওয়াকার

দর্শকদের জন্য বড় চমক থাকছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য প্যানেলে। ব্রডকাস্টিংয়ের মান বাড়াতে আসছেন মাইক্রোফোন হাতে
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৫৩ সময়
বিপিএলে ধারাভাষ্য দেবেন রমিজ-ওয়াকার ছবি : সংগৃহীত

দর্শকদের জন্য বড় চমক থাকছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য প্যানেলে। ব্রডকাস্টিংয়ের মান বাড়াতে আসছেন মাইক্রোফোন হাতে দুনিয়া দাপানো সাবেক তারকারা।


বিসিবি সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের ড্যানি মরিসনের পাশাপাশি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস, সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা, শ্রীলঙ্কার পারভেজ মাহারুফের মতো অভিজ্ঞ ধারাভাষ্যকারদের আনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্থানীয় ধারাভাষ্যকারদের পাশাপাশি পুরো আসরজুড়ে থাকবেন এই আন্তর্জাতিক তারকারা।


শুধু ধারাভাষ্যেই নয়, পরিবর্তন আসছে আয়োজক ব্যবস্থাপনায়ও। এবারের আসরের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তুলে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পেশাদার প্রতিষ্ঠানের হাতে।


বিপিএলে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করতে আসার আগে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দুই সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনুস ও রমিজ রাজা। বিপিএলের প্রশংসাও করেছেন তারা।


আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। সিলেটের পর চট্টগ্রাম হয়ে ঢাকায় ফিরে পর্দা নামবে ২৯ দিনের এই টুর্নামেন্টের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা