ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, আশ্বাস পুতিনের

মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া। এমন আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:২৫ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:২৫ সময়
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, আশ্বাস পুতিনের ছবি : সংগৃহীত

মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া। এমন আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের ওপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।


ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান পুতিন। বলেন, ছয়টির মধ্যে দুটি রিয়্যাক্টর ইউনিট এরইমাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ জানান পুতিন।


দু'দিনের ভারত সফর শেষে শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।


ভারতের বেশিরভাগ পণ্যের ওপরই ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ- রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে ভারত। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে দিল্লি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা