ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মাস্কের এক্সকে ১২০ মিলিয়ন ইউরো জরিমানা ইইউ’র, ক্ষোভ যুক্তরাষ্ট্রের

ইউরোপীয় ইউনিয়নের অনলাইন কনটেন্ট নীতিমালা না মানায় ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–কে ১২০ মিলিয়ন ইউরো
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
মাস্কের এক্সকে ১২০ মিলিয়ন ইউরো জরিমানা ইইউ’র, ক্ষোভ যুক্তরাষ্ট্রের ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের অনলাইন কনটেন্ট নীতিমালা না মানায় ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–কে ১২০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইইউ। শুক্রবার (৫ ডিসেম্বর) প্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা এই সিদ্ধান্ত জানায়।  শুক্রবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। 


ইউরোপীয় কমিশনের দাবি, টাকা দিয়ে ব্লু-টিক কেনার সুযোগ দেয়া ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে। কারণ এক্ষেত্রে এক্স বাবহারকারীর প্রকৃত পরিচয় যাচাই করছে না।


কমিশন বলছে, এ ধরনের ব্লু-টিক প্রতারণা, ছদ্মবেশী অ্যাকাউন্ট, স্ক্যাম এবং নানা ধরনের অপব্যবহারের সুযোগ তৈরি করে।


কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, 'ইইউ শুধু এক্স–কে টার্গেট করেনি—সব আমেরিকান টেক কোম্পানি ও আমেরিকানদের ওপর আক্রমণ করেছে।' তার এই বক্তব্য রিটুইট (রিপোস্ট) করে মাস্ক 'অ্যাবসোলিউটলি' লিখে সমর্থন জানান। 


মাস্ক ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন প্রতিক্রিয়ার পর মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)–এর চেয়ারম্যান ব্রেন্ডন কারও বলেন, ইউরোপ শুধু সফল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে শাস্তি দিতে চায়। তার দাবি, 'ইউরোপ আমেরিকানদের কাছ থেকে অর্থ আদায় করছে, আর তাদের নিজের কঠোর নিয়মের কারণে পিছিয়ে আছে।' 


মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই সুরে বলেন, 'এটি মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে হামলা। এক্স–কে শাস্তি দেয়া হচ্ছে সেন্সরশিপে না যাওয়ার কারণে।' 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা