ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

গাজায় ১০০ মিলিয়ন ডলার সহায়তার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মাহমুদ আব্বাসের

গাজার মানবিক সংকট মোকাবেলায় সহায়তার ঘোষণায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
গাজায় ১০০ মিলিয়ন ডলার সহায়তার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মাহমুদ আব্বাসের ছবি : সংগৃহীত

গাজার মানবিক সংকট মোকাবেলায় সহায়তার ঘোষণায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য জানায়।


চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে তিনি চীনের পক্ষ থেকে ফিলিস্তিনি রাষ্ট্রকে ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা প্রদানের ঘোষণা জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 


এই সহায়তা গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট কমাতে এবং প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে ব্যবহৃত হবে। প্রেসিডেন্ট আব্বাস চীনের নীতিগত ও অটল অবস্থান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি চীনা নেতৃত্বের মানবিক ও নৈতিক সংহতির প্রশংসা করেছেন। 


তিনি উল্লেখ করেছেন যে, চীনের সহায়তা ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা, তাদের ভূমিতে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দখলদারিত্বের আগ্রাসন ও শত্রুতাপূর্ণ নীতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ