ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে সরকারকে লিগ্যাল নোটিশ ছবি : সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এটি পাঠানো হয়।  


সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এই নোটিশ পাঠিয়েছেন। তা পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করা হয়েছে।


লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান।


উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ ৫ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পর থেকেই প্রশাসনের ভেতরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা