ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৮ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৮ সময়
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : খায়রুল কবির ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ বলেছিল, পতন হলে বিএনপির হাতে ১০ লক্ষ লোক হত্যাকাণ্ডের শিকার হবে, সেটি হয়নি। এমনকি আওয়ামী লীগের কোনো নেতার বাড়িঘরে হামলা-ভাঙচুরও করা হয়নি। 


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের সঙ্গে মতবিনিময় ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

খায়রুল কবির খোকন বলেন, ‘তবে দলের ভেতর কিছু কিছু হাইব্রিড নেতা ঢুকে চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে। দল থেকে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দলে চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


খোকন বলেন, ‘বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। কিছু ইসলামিক দল আছে, যারা জনগণকে বিভ্রান্ত করে। অমুক-তমুক প্রতীকে ভোট না দিলে ঈমান থাকবে না, কোরআন-সুন্নাহ থাকবে না। যারা কোরআন হাসিদের সঙ্গে আছে, বিএনপিও তাদের সঙ্গে আছে। তিনি আরো বলেন, ‘বিএনপি করার অপরাধে দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীদের হত্যা-গুম করা হয়েছে। গুম হওয়া স্বজনদের আহাজারি কেবল গুম হওয়া পরিবারেই বলতে পারবে। পরিবারের লোকজন জানে না তাদের লাশ কোথায়, কোথায় গিয়ে দোয়া করবে। ইমাম আলেমদের গ্রেপ্তার করে ওজুর পানি পর্যন্ত দেওয়া হয়নি। জালিম সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শাপলা চত্বরে নৃশংস গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ।


জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক রবিউল আলমের সভাপতিত্বে মতবিনিময়সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৪ শতাধিক ইমাম-মোয়াজ্জিনসহ আলেম ওলামারা অংশ নেন।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ