ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা

সব ঠিক থাকলে মধ্যরাত বা সকালের মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া

শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাত বা সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া। কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২২ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২২ সময়
সব ঠিক থাকলে মধ্যরাত বা সকালের মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া ছবি : সংগৃহীত

শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাত বা সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া। কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


তিনি বলেন, লন্ডনে নির্ধারিত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলবে। যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


তিনি আরও বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে অন্য কোনও চিন্তা করা হচ্ছে না। মেডিকেল বোর্ড নিয়মিত মিটিং করেছে। পাশাপাশি যুক্তরাজ্যের চিকিৎসক খালেদা জিয়াকে দেখেছেন। 


এদিকে, খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৬ জন সফরসঙ্গী থাকবেন। তারা হলেন, খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শমীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান।


এছাড়াও খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রুপা শিকদারও সঙ্গে থাকবেন।


বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। তবে, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন তিনি।


এরইমধ্যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে বেশকয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকার এসেছেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন।


গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ