ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

কারাবন্দি ফিলিস্তিনি নেতার মুক্তি চেয়ে খোলা চিঠি আন্তর্জাতিক তারকাদের

কারাবন্দি ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘুতির মুক্তি চেয়ে এবার খোলা চিঠি দিয়েছে ২শ'রও বেশি আন্তর্জাতিক তারকা। এদের মধ্যে
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২২ সময়
কারাবন্দি ফিলিস্তিনি নেতার মুক্তি চেয়ে খোলা চিঠি আন্তর্জাতিক তারকাদের ছবি : সংগৃহীত

কারাবন্দি ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘুতির মুক্তি চেয়ে এবার খোলা চিঠি দিয়েছে ২শ'রও বেশি আন্তর্জাতিক তারকা। 


এদের মধ্যে রয়েছেন হলিউড তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ, টিলডা সুইনটন, মার্ক রাফালোসহ সাবেক ফুটবলার গ্যারি লিনেকার ও বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন। এছাড়াও, আলোচিত সংগীত তারকা পল সিমন, ব্রায়ান এনো এবং স্টিফেন ফ্রাই-ও রয়েছেন তালিকাটিতে। 


খোলা চিঠিতে মারওয়ান বারঘুতির দীর্ঘ কারাবাসে উদ্বেগ জানিয়ে তার ওপর চলা নির্যাতনের নিন্দা প্রকাশ হয়। তাকে কারামুক্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানান তারকারা। 


উল্লেখ্য, মাথায় পাঁচটি যাবজ্জীবনের সাজা নিয়ে ২০০২ সাল থেকে ইসরায়েলে কারাবন্দি মারওয়ান বারঘুতি। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবেই ভাবা হয় তাকে। ডাকা হয় ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা নামে। ইসরায়েল-হামাসের সবশেষ বন্দি বিনিময়ে বারঘুতির মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে চুপিসারে তার নাম তালিকা থেকে বাদ দেয় তেলআবিব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ