ঢাকা | |
সংবাদ শিরোনাম :

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে

চুয়াডাঙ্গায় হঠাৎই বেড়ে গেছে শীতের দাপট। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.২
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫১ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫১ সময়
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় হঠাৎই বেড়ে গেছে শীতের দাপট। 


আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। এর ফলে ফলে শরীরে ঠান্ডার অনুভূতি আরও তীব্রভাবে অনুভূত হয়েছে।


এদিন ভোর থেকেই উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বইতে থাকায় সাধারণ মানুষের চলাচলে প্রভাব পড়েছে। কুয়াশার চাদরে মোড়ানো ছিল চারপাশ। রোদ উঠলেও শীত কমেনি, বরং হিম বাতাসে ঠান্ডা বেড়েছে।


আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানিয়েছেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের তীব্রতা বর্তমানের তুলনায় বাড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ