চুয়াডাঙ্গায় হঠাৎই বেড়ে গেছে শীতের দাপট। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.২

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫১ সময় , আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫১ সময়

চুয়াডাঙ্গায় হঠাৎই বেড়ে গেছে শীতের দাপট। 


আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। এর ফলে ফলে শরীরে ঠান্ডার অনুভূতি আরও তীব্রভাবে অনুভূত হয়েছে।


এদিন ভোর থেকেই উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বইতে থাকায় সাধারণ মানুষের চলাচলে প্রভাব পড়েছে। কুয়াশার চাদরে মোড়ানো ছিল চারপাশ। রোদ উঠলেও শীত কমেনি, বরং হিম বাতাসে ঠান্ডা বেড়েছে।


আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানিয়েছেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের তীব্রতা বর্তমানের তুলনায় বাড়তে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯