ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের আদেশ আজ

অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের আজ আদেশ দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:১৪ সময়
অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের আদেশ আজ ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের আজ আদেশ দেবেন আপিল বিভাগ। 


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশ দেবেন। 


এর আগে, গত বুধবার অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিল শুনানিতে অ্যার্টনি জেনারেল বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনঃগঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী। 


যদিও রিটকারী মহসিন রশিদের মূল যুক্তি হচ্ছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ফলে তারা সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দেয়ার সুযোগ নেই। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে। 


অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করা রিটে, পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এর আগে, গত বছরের ডিসেম্বরে রিটটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। যদিও তার এমন যুক্তি আমলে নেননি হাইকোর্ট। খারিজ করে দেয়া হয়েছিল রিটটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ