ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

সরকারি প্রাথমিকের শিক্ষকদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি শুরু

আজ থেকে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা দিয়েছেন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৩ দফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫২ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫২ সময়
সরকারি প্রাথমিকের শিক্ষকদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি শুরু ছবি : সংগৃহীত

আজ থেকে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা দিয়েছেন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৩ দফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি দিয়েছেন তারা।


বুধবার (৩ ডিসেম্বর) শেরপুরসহ কিছু জেলায় বার্ষিক পরীক্ষা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তবে এর মাঝেও ভিন্ন চিত্র দেখা গেছে অনেক স্থানে । কর্মবিরতি শিথিল করে পরীক্ষা নিচ্ছেন বরিশাল, কুড়িগ্রামসহ কয়েক জেলার শিক্ষকরা।


প্রসঙ্গত, তিন দফা দাবিতে গত কয়েকদিন ধরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে রয়েছেন। তবে, খাতা-কলমে কর্মবিরতি পালন করা হলেও, বিদ্যালয়গুলোতে নিয়মমাফিক বার্ষিক পরীক্ষা নেয়া হয় বলে জানা গেছে।


এদিকে, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিকের সহকারি শিক্ষকরা। আজ থেকে সেসব স্কুলে পুনরায় পরীক্ষা শুরুর কথা রয়েছে।

তবে, মঙ্গলবার রাতে হঠাৎ ঘোষণা আসায় সব শিক্ষার্থীকে বিষয়টি জানাতে পারেনি কর্তৃপক্ষ। ফলে অনেক স্কুলেই পরীক্ষা হচ্ছে না। আগামীকাল সেসব স্কুলে পরীক্ষা নেয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।


সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা, বেতন-ভাতা সংক্রান্ত বিষয়াদি'সহ ৪ দফা দাবিতে ১ ডিসেম্বর থেকে কর্মবিরতিতে ছিলেন সরকারি মাধ্যমিকের সহকারি শিক্ষকরা। প্রায় সব স্কুলে বার্ষিক পরীক্ষা চলমান থাকায় কর্মসূচি স্থগিত করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা