ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক আজ

বাংলাদেশে সফররত মার্কিন প্রাক-নির্বাচন বিষয়ক একটি পর্যবেক্ষক দল আজ (সোমবার) দুপুরে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৭ সময়
মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক আজ প্রতীকী ছবি

বাংলাদেশে সফররত মার্কিন প্রাক-নির্বাচন বিষয়ক একটি পর্যবেক্ষক দল আজ (সোমবার) দুপুরে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে। সোমবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

গত শনিবার বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক এই পর্যবেক্ষক দল। দেশটির অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

জানা গেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন- মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রাক্‌-নির্বাচন পর্যবেক্ষণকারী দলটি বাংলাদেশের নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও প্রতিনিধিদলের সদস্যদের আলোচনা করার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?