ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

নরসিংদীতে জুয়েলারী ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রাণতোষ কর্মকার নামে এক জুয়েলারী ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
নরসিংদীতে জুয়েলারী ব্যবসায়ীকে গুলি করে হত্যা ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রাণতোষ কর্মকার নামে এক জুয়েলারী ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।


নিহত প্রাণতোষ কর্মকার (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে।


নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত লেনদেনের কথা বলে তাকে বাড়ি থেকে বের হতে বলে। এ সময় পরিবারের লোকজনের সন্দেহ হলে বাড়ির বাহিরে না গিয়ে কথা বলতে বলেন। একপর্যায়ে কৌশলে তাকে প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে বুকে গুলি করে তারা। পরে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা