ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

চীনা চিকিৎসক দলের ঢাকায় আসার সময় পেছালো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা বিশেষজ্ঞদের নতুন একটি দল আজ মঙ্গলবার (২ ডিসেম্বর)
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৫ সময়
চীনা চিকিৎসক দলের ঢাকায় আসার সময় পেছালো ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা বিশেষজ্ঞদের নতুন একটি দল আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু দলটির ঢাকার আসার সময় একদিন পিছিয়েছে।


আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) চীনা বিশেষজ্ঞ দলটি ঢাকায় পৌঁছাবে। প্রায় একই সময় যুক্তরাজ্যের একটি মেডিকেল টিমও ঢাকার পৌঁছাবে।


খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানান। তবে চীনা বিশেষজ্ঞ দলের সফর পেছানোর কারণ সম্পর্কে কিছু বলেননি তিনি।


এর আগে, গতকাল সোমবার বিদেশি চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছায়। পরে তারা হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেন।


বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। 


প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।


খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা