ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ইউক্রেনের ২টি শহর দখল করার দাবি পুতিনের, প্রত্যাখ্যান কিয়েভের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে রাশিয়ান সেনারা ইউক্রেনের দুই শহর—পোকরোভস্ক ও ভোভচানস্ক দখল করেছে। গত রোববার
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৫ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৫ সময়
ইউক্রেনের ২টি শহর দখল করার দাবি পুতিনের, প্রত্যাখ্যান কিয়েভের ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে রাশিয়ান সেনারা ইউক্রেনের দুই শহর—পোকরোভস্ক ও ভোভচানস্ক দখল করেছে। গত রোববার (৩০ নভেম্বর) একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করে দুটি শহর দখলের খবর শোনেন। তবে, পুতিনের এমন দাবি   উড়িয়ে দিয়েছে ইউক্রেন। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।


বিশ্লেষকরা মনে করছেন, এই দাবির উদ্দেশ্য আসন্ন বৈঠকে চাপ সৃষ্টি করা। তবে ইউক্রেনের ৭ম র‍্যাপিড রেসপন্স কোরসের এয়ার অ্যাসল্ট ফোর্সেস সোমবার (১ ডিসেম্বর) জানিয়েছে, পোকরোভস্কে রাশিয়ার অগ্রগতি 'থামিয়ে দেয়া হয়েছে'। পোকরোভস্ক ইউক্রেনের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্র, যা দেড় বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 


তবে, শহরটি ক্ষতিগ্রস্ত হলেও ইউক্রেনীয় সেনারা এখনও শহরের কিছু অংশ ধরে রেখেছে বলে জানায় ইউক্রেনের ৭ম র‍্যাপিড রেসপন্স কোরসের এয়ার অ্যাসল্ট ফোর্সেস।


এদিকে, ভোভচানস্কের অবস্থাও একই ধরনের। শহরের দক্ষিণ অংশে ইউক্রেনীয় সেনারা অবস্থান ধরে রেখেছেন। শহরটি 'পূর্ণভাবে দখল করা হয়নি বলে দাবি করেছেন ইউক্রেনীয় যৌথ বাহিনীর প্রধান কমিউনিকেশন কর্মকর্তা ভিক্টর ট্রেগুবভ জানান। তবে শহরটির বেশিরভাগ অংশই বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (৩০ নভেম্বর) তাদের টেলিগ্রাম চ্যানেলে পোকরোভস্কে রুশ পতাকা উত্তোলনের একটি ভিডিও প্রকাশ করেছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ