ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

নিলাম থেকে দল পেলেন যেসব বিদেশি ক্রিকেটাররা, সর্বোচ্চ দাম শানাকা

বিপিএলের ১২তম আসরের নিলাম থেকে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। অংশ নিয়েছে ৬টি ফ্র্যাঞ্চাইজি—ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স,
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৭ সময়
নিলাম থেকে দল পেলেন যেসব বিদেশি ক্রিকেটাররা, সর্বোচ্চ দাম শানাকা ছবি : সংগৃহীত

বিপিএলের ১২তম আসরের নিলাম থেকে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। অংশ নিয়েছে ৬টি ফ্র্যাঞ্চাইজি—ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। রোববার (৩০ নভেম্বর) রেডিসন হোটেলে এ নিলাম অনুষ্ঠিত হয়। 


ক্রিকেটাররা হলেন, ইতালির হয়ে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলা রংপুরে এমিলো গে (১০ হাজার ডলার) ও পাকিস্তানের মোহাম্মদ আখলাক (১০ হাজার ডলার)। ঢাকায় শ্রীলঙ্কার দাসুন শানাকা (৫৫ হাজার ডলার) ও আফগানিস্তানের জুবাইরউল্লাহ আকবর (২০ হাজার ডলার)। সিলেটে শ্রীলঙ্কার এঞ্জেলো ম্যাথিউস (৩৫ হাজার ডলার) ও যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স (২০ হাজার ডলার)।


রাজশাহীতে শ্রীলঙ্কার দুশান হেমান্থ (২৫ হাজার ডলার) ও পাকিস্তানের জাহান্দাদ খান (২০ হাজার ডলার)। চট্টগ্রামে শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা (৩৫ হাজার ডলার) ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো পেরেরা (২০ হাজার ডলার)। নোয়াখালীতে পাকিস্তানের ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার) ও হায়দার আলী (২০ হাজার ডলার)।


অন্যদিকে সরাসরি চুক্তিবদ্ধ হওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন- ঢাকায় অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান)। রংপুরে খাওয়াজা নাফে (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান)। চট্টগ্রামে আবরার আহমেদ (পাকিস্তান)। নোয়াখালীতে  কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)। সিলেটে মোহাম্মদ আমির (পাকিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান)। রাজশাহীতে মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), সাহিবজাদা ফারহান (পাকিস্তান)।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু