ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

স্মিথ যে কারণে চন্দরপলের মতো স্টিকার পরে খেলবেন

অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথকে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট গ্যাবায় শিভনারায়ন চন্দরপলের মতো চোখের নিচে ‘আই ব্ল্যাক’ ব্যবহার করতে দেখা
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৬ সময়
স্মিথ যে কারণে চন্দরপলের মতো স্টিকার পরে খেলবেন ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথকে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট গ্যাবায় শিভনারায়ন চন্দরপলের মতো চোখের নিচে ‘আই ব্ল্যাক’ ব্যবহার করতে দেখা যেতে পারে। রোববার (৩০ নভেম্বর) রাতে ফ্লাডলাইটে করা অনুশীলনে অজি সাবেক অধিনায়ককে এই অ্যান্টি-গ্লেয়ার স্টিকার পরে নেটে ব্যাট করতে দেখা গেছে।


আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শুরু হতে যাওয়া ব্রিসবেনের গ্যাবায় দিবারাত্রির গোলাপি বলের ম্যাচকে সামনে রেখে তিনি এই নেট অনুশীলন করেন।


ফ্লাডলাইটে গোলাপি বল খেলতে ব্যাটারদের অসুবিধের কথা ইতোমধ্যে জানিয়েছেন অনেক ক্রিকেটার। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুক এ ব্যাপারে বলেছিলেন, আলো প্রতিফলিত হলে গোলাপি বলের কালো সিমে ফোকাস করা কঠিন হয়ে পড়ে। জো রুট প্রশ্ন তোলেন, অ্যাশেজে আদৌ গোলাপি বলের টেস্ট রাখা উচিত কিনা। স্বয়ং স্মিথ একদা বলেছিলেন, দিনের কিছু সময় গোলাপি বল দেখা কঠিন হয়ে যায়। আচরণও লাল বলের মতো থাকে না। ব্যাটারদের জন্য এটা সত্যিই চ্যালেঞ্জিং।


গোলাপি বলের ক্রিকেটে স্মিথের অতীত রেকর্ডও খুব একটা ভালো নয়। অস্ট্রেলিয়ার হয়ে ১৩টি পিংক–বল টেস্টের ২৪ ইনিংসে তার সেঞ্চুরি মাত্র একটি (গড় ৩৭.০৪)। অথচ লাল বলের 'দিনের' টেস্টে তার রেকর্ড ঈর্ষনীয়– ১৯০ ইনিংসে ৩৫ সেঞ্চুরি, গড় ৫৮.৩১।


এ কারণেই সম্ভবত তিনি চোখের নিচে 'আই ব্ল্যাক' পরে অনুশীলন করেছেন। যাতে ফ্লাডলাইটের আলো ত্বকে পড়লে যে ঝলক তৈরি হয়, সেটা কমিয়ে তিনি বলটাকে ভালোভাবে দেখতে পান। 'আই ব্ল্যাক'-এর কাজই মূলত এটি। মার্কিন খেলোয়াড়দের নিয়মিত এটি পরে খেলতে দেখা যায়। সাবেক ক্যারিবীয় ক্রিকেটার শিভনারায়ন চন্দরপল এই কালো স্টিকার চোখের নিচে লাগিয়ে ব্যাটিং করার জন্য বিখ্যাত। তার এই কালো স্টিকার পরার কারণ অনেক ক্রিকেটাররাই জানতেন না। আসলে ওই কালো স্টিকার দুটো ছিল 'অ্যান্টি-গ্লেয়ার প্যাচস'। অর্থাৎ এটি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির চোখের পেরিফেরালে সূর্যের আলোর প্রভাব কমিয়ে দিতো। ফলে চন্দরপল বল দেখতে কিছুটা কম সমস্যার সম্মুখীন হতেন।


২০১৮ সালে গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে চন্দরপল বলেওছিলেন তা– আলো খুব বেশি হলে আমি এগুলো (আই ব্ল্যাক) পরতাম। তাতে প্রায় ৬০-৭০ শতাংশ গ্লেয়ার কমে যেতো।


চন্দরপলের চোখের নিচে কালো স্টিকার পরা নিয়ে বিশ্ব ক্রিকেটের কৌতূহলের অন্ত ছিল না। সেই কৌতূহল কি গ্যাবায় নতুন করে চাগিয়ে দেবেন স্টিভেন স্মিথ? 


পার্থে মাত্র দুই দিনে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু